Home » সাংবাদিক হাফিজুর রহমানের মায়ের জানাযা অনুষ্ঠিত

সাংবাদিক হাফিজুর রহমানের মায়ের জানাযা অনুষ্ঠিত

কর্তৃক NmRooNjnxB
নিজস্ব প্রতিবেদক, দৈনিক সাতক্ষীরা বার্তা ০ কমেন্ট ১১ ভিউস

স্টাফ রিপোর্টার : সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর ইউনিয়নের শাল্যে গ্রামের বিশিষ্ট সমাজসেবক দৈনিক সংবাদ সংযোগ পত্রিকার সাতক্ষীরা জেলা প্রতিনিধি মোঃ হাফিজুর রহমানের মাতা মোছা. আনজুয়ারা খাতুন (৮০) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শনিবার (১১ অক্টোবর) বিকাল ৫টার দিকে দীর্ঘদিন ক্যান্সারে আক্রান্ত হয়ে নিজ বাসভবনে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি সন্তান-সন্ততিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
শনিবার (১১ অক্টোবর) এশার নামাজ শেষে শাল্যে কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে মরহুমার জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।
জানাজা নামাজের পূর্বে মরহুমার স্মরণে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন ব্রহ্মরাজপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী প্রফেসর আব্দুল ওয়ারেছ এবং হাফেজ রফিকুল ইসলাম।
এ সময় জানাজায় উপস্থিত ছিলেন নিরাপদ সড়ক চাই (নিসচা) সাতক্ষীরা জেলা শাখার সভাপতি ডা. মহিদার রহমান, সাতক্ষীরা সাংবাদিক ক্লাবের সেক্রেটারি মীর আবু বক্কর, ১ নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. নুরুল হুদাসহ বিভিন্ন এলাকা থেকে আগত বিশিষ্ট ব্যক্তিবর্গ ও স্থানীয় এলাকাবাসী।
মরহুমার মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন স্থানীয় সাংবাদিক ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

সম্পাদক ও প্রকাশকঃ মীর আবু বকর

আরও রিলেটেড পোস্ট

মতামত দিন

আমাদের সম্পর্কে

দৈনিক সাতক্ষীরা বার্তা একটি অনলাইন সংবাদ পোর্টাল, যা বাংলাদেশে স্থানীয় ও জাতীয় সংবাদ প্রকাশ করে।

সম্পাদক ও প্রকাশকঃ

সম্পাদক ও প্রকাশকঃ মীর আবু বকর
মোবাইলঃ ০১৭২০৫৫৮৯১৫

সহ-সম্পাদক মোঃ নুরুল হক

নির্বাহী সম্পাদকঃ এস এম মহিদার রহমান
আইন উপদেষ্টাঃ এড. তোজাম্মেল হোসেন তোজাম

ফেসবুকে নিউজ পেতে ফলো করুন

© ২০২৬ দৈনিক সাতক্ষীরা বার্তা । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
কারিগরি সহযোগিতাঃ দেশি হোস্টিং, আমঝুপি, মেহেরপুর।